News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত অভিযোগ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইডি-র হানা প্রসঙ্গে বার্তা রাহুলের জামাইবাবুর
Image

সমস্ত অভিযোগ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইডি-র হানা প্রসঙ্গে বার্তা রাহুলের জামাইবাবুর

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ভরাডুবি এবং জাতীয় কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যে উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব| এমাতবস্থায় নিজ অফিস এবং সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট রাজেন্দ্র ভডঢ়া| অভিযোগ, গত শুক্রবার ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন ভডঢ়ার অফিসে| আবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জামাই রবার্টের সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা তল্লাশি চালান| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানা প্রসঙ্গে বুধবার রবার্ট বলেছেন, ‘আমি কোনও অন্যায় করিনি| তাছাড়া আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই| আমি একজন ভারতীয় নাগরিক, তাই কোথাও পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না|’
রাহুল গান্ধীর জামাইবাবু এদিন আরও জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হবে, তা কখনই বরদাস্ত করবো না| সর্বদাই বলে আসছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত| কিন্তু, এই প্রক্রিয়া ন্যায্য এবং আইনি হওয়া উচিত| আমি পালিয়ে যাচ্ছি না অথবা অন্য কোনও দেশে গিয়ে বসবাস করছি না|’ রবার্ট আরও জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত| সমস্ত নোটিশের জবাব দিয়েছি আমরা| তা সত্ত্বেও আমার পরিবার চাপের মুখে, মা অসুস্থ, সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, তালা ভেঙে ফেলা হয়েছে| আমি সর্বদাই সহযোগিতা করতে প্রস্তুত|’
উল্লেখ্য, গত শুক্রবার ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন ভডঢ়ার অফিসে| তল্লাশি চালানো হয় রবার্টের সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে| রবার্টের আইনজীবী জানান, ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন সুখদেব বিহারের ভডরার অফিসে| অফিসের সাধারণ কর্মীদের বেআইনিভাবে আটকে রেখে তল্লাশি চালানো হয়| এমনকি তল্লাশির সময় আইনজীবীদেরও ঢুকতে দেওয়া হয়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top