News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই-এর ২৫ তম গভর্নর : দায়িত্ব গ্রহণ করলেন শক্তিকান্ত দাস
Image

আরবিআই-এর ২৫ তম গভর্নর : দায়িত্ব গ্রহণ করলেন শক্তিকান্ত দাস

মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রাক্তন অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস| উর্জিত প্যাটেলের ইস্তফার পর ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই, মঙ্গলবার শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে বসানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| বিমুদ্রাকরণের সময় শক্তিকান্ত দাসই ছিলেন সরকারের অর্থ বিষয়ক সচিব| মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি একটি বিজ্ঞপ্তিতে জানায়, শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে| নিয়োগ হওয়ার একদিন পর বুধবার আরবিআই-এর ২৫ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শক্তিকান্ত দাস| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম| শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ|’
গত সোমবার আচমকাই আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল| এরপর মঙ্গলবার শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়| ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ওই বছরই জুন মাসে শক্তিকান্ত দাসকে রাজস্ব সচিব করে নিয়ে আসেন নরেন্দ্র মোদী| পরের বছর শক্তিকান্ত দাসকে অর্থনৈতিক বিষয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়| ২০১৫-২০১৭ পর্যন্ত অর্থনৈতিক বিষয়ক সচিব থাকাকালীনই বিমুদ্রাকরণের এবং জিএসটি-র প্রধান ‘সেনাপতি’ ছিলেন শক্তিকান্ত দাস|
১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের এই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘শক্তিকান্ত দাস একজন সিনিয়র এবং অভিজ্ঞ সিভিল সারভেন্ট| তিনি দেশের অর্থ এবং অর্থনৈতিক ম্যানেজমেন্টের জন্যই গোটা জীবন অতিবাহিত করেছেন| তিনি একজন পেশাদার মানুষ, যিনি বিভিন্ন সরকারের অধীনে কাজ করেছেন এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করেছেন|’ এদিকে, আরবিআই-এর গর্ভনর হিসেবে শক্তিকান্ত দাসকে একেবারেই মেনে নিতে পারছেন না বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী| স্বামীর মতে, আরবিআই-এর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা পুরোপুরি ভুল সিদ্ধান্ত| বুধবার সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, ‘আরবিআই গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা ভুল| পি চিদম্বরমের সঙ্গে দুর্নীতির কাছে নিবিড়ভাবে কাজ করেছেন শক্তিকান্ত দাস, এমনকি আদালতের মামলায় তাঁকে (চিদম্বরম) বাঁচানোর চেষ্টা করেছেন| কেন এমন হল আমি জানি না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top