News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষ বিজেপির জনবিরোধী নীতির বিপক্ষে, দেখিয়ে দিল ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ : মায়াবতী
Image

মানুষ বিজেপির জনবিরোধী নীতির বিপক্ষে, দেখিয়ে দিল ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ : মায়াবতী

নয়াদিল্লি ও ভোপাল, ১২ নভেম্বর (হি.স.): রাজস্থান এবং ছত্তিশগড় এখন হাতের মুঠোয়| মধ্যপ্রদেশেও সরকার গড়ার পথে জাতীয় কংগ্রেস| কারণ, মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| হিন্দি বলয়ে কার্যত বিপর্যস্ত হল বিজেপি| থেমে গেল মোদী-অমিতের নির্বাচনী জয়-রথ| আসলে জনবিরোধী নীতির জন্যই বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছেন ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মানুষজন, এমনই মত বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতীর| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবতী জানিয়েছেন, ‘ফলাফলই বলে দিচ্ছে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো রাজ্যের মানুষ সম্পূর্ণরূপে বিজেপি ও তাঁদের জনবিরোধী নীতির বিপক্ষে ভোট দিয়েছেন| বিকল্প বড় দল না থাকায় তাঁরা কংগ্রেসকেই বেছে নিয়েছেন|’ মায়াবতী আরও বলেছেন, ‘আমাদের দল বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য নির্বাচনে লড়েছিল| কিন্তু, দুঃখের বিষয়, তা আমরা করতে পারিনি| মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি| তাই কংগ্রেসের নীতির সঙ্গে একমত না হলেও, আমাদের দল মধ্যপ্রদেশে তাদের সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে| যদি রাজস্থানেও কংগ্রেসকে সমর্থন করার প্রয়োজন রয়েছে বলে মনে করে তাহলে সেখানেও সমর্থন জানানো হতে পারে|’ মায়াবতীর পরই সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে সরকার গড়তে কংগ্রেসকে সমর্থন জানাবে সমাজবাদী পার্টি|’
২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর, বুধবার সকালে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল| ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে, মধ্যপ্রদেশে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| জোর টক্কর শেষে মধ্যপ্রদেশে বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে| বহুজন সমাজ পার্টি দু’টি আসনে জয়ী হয়েছে| সমাজবাদী পার্টির ঝুলিতে একটি আসন এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৫টি আসনে| হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| যা ম্যাজিক ফিগারের থেকে দু’টি আসন পিছিয়ে| এরই মাঝে মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য জাতীয় কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| আর তাই মধ্যপ্রদেশে সরকার গঠনের পথে জাতীয় কংগ্রেস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top