News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন, শোকজ্ঞাপন করে দিনের মতো মুলতুবি
Image

শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন, শোকজ্ঞাপন করে দিনের মতো মুলতুবি

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): অবশেষে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন| ১১ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২০১৯ সালের ৮ জানুয়ারি পর্যন্ত| মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার এবং তিনজন প্রয়াত সাংসদের (ভোলা সিং, এম আই শানাভাস এবং আসারুল হক) প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন| মঙ্গলবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন| এরপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার এবং আরও তিনজন সাংসদের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়| অটলবিহারী বাজপেয়ী, সোমনাথ চট্টোপাধ্যায়, অনন্ত কুমার, ভোলা সিং, এম আই শানাভাস এবং আসারুল হকের আত্মার শান্তি কামনা করে মৌন ব্রত করা হয়| এরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সহ অন্যান্যদের শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন|

এদিন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধীদের সাংসদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দল নয়, জনস্বার্থে সময় কাটাবেন আইন প্রণেতারা| জনস্বার্থমূলক সব বিষয়ে এই অধিবেশনে আলোচনায় সরকার রাজি বলেও জানিয়েছেন তিনি| প্রধানমন্ত্রীর কথায়, ‘এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ| জনস্বার্থের কথা মাথায় রেখে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে| আমার বিশ্বাস, সংসদের প্রতিটি সদস্য এই ভাবনাকে শ্রদ্ধা জানাবেন| সমস্ত বিষয় নিয়ে যাতে আলোচনা হয়, এটাই হবে আমাদের প্রচেষ্টা| মতবিরোধ থাকতে পারে, তবে আলোচনাটা হওয়া উচিত|’ শীতকালীন অধিবেশন ঠিকমতো চলতে দেওয়ার জন্য বিরোধীদের সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী| কিন্তু, একাধিক বিষয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top