News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে জয়ের পথে কংগ্রেস
Image

ছত্তিশগড়ে জয়ের পথে কংগ্রেস

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ১৫ বছর ক্ষমতাসীন বিজেপি সরকারকে সরিয়ে ছত্তিশগড়ে এবার সরকার গড়তে চলেছে কংগ্রেস। কংগ্রেসের এই সম্ভাব্য জয়ে “খুশি” ব্যক্ত করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। তাঁর মতে এই রায় জনগণের রায়। এই ব্যাপারে মঙ্গলবার তিনি বলেন, ছত্তিশগড়ের মানুষই বিজেপি-র যোগ্য পরিপূরক হিসেবে কংগ্রেসকে বেছে নিয়েছেন।
জনতা কংগ্রেস ছত্তিশগড়ের সভাপতি অজিত যোগী এদিন সাংবাদিকদের বলেন, রমন সিং শাসিত ১৫ বছরের সরকারকে মানুষ আর চায় না। বিধানসভা ভোটের ফলাফল তাঁর নিজের দলকেও রাজ্যে তৃতীয় ফ্রন্ট গঠনে সাহায্য করবে বলেও দাবি করেন প্রাক্তন কংগ্রেস নেতা। ছত্তিশগড়ে বিধানসভায় ৯০টি আসনে কংগ্রেস ৫৫টির বেশি আসনে নেতৃত্ব দিচ্ছে, বিজেপি অনেক পিছিয়ে ২৫টি আসনে নেতৃত্ব দিচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top