News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ভোটগণনার ওয়েবকাস্টিং হবে না, নজরদারি থাকবে সিসিটিভি ক্যামেরার
Image

মধ্যপ্রদেশে ভোটগণনার ওয়েবকাস্টিং হবে না, নজরদারি থাকবে সিসিটিভি ক্যামেরার

ভোপাল, ১০ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার, ১১ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা| কিন্তু, এবারের ভোটগণনায় ওয়েবকাস্টিং হবে না| এ বিষয়ে কংগ্রেসের আপত্তির পরই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন| মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, মঙ্গলবার ভোটগণনার সময় ওয়েবকাস্টিং হবে না| তিনি আরও জানিয়েছেন, ভোটগণনা কেন্দ্রে ওয়াইফাই নেটওয়ার্কও ব্যবহার করা যাবে না|
ভোটগণনা কেন্দ্রে শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার নজরদারিই থাকবে| প্রসঙ্গত, ওয়েবকাস্টিং প্রক্রিয়ার জন্য জিও-র পরিবর্তে বিএসএনএল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল কংগ্রেস| এর আগে মুখ্য নির্বাচনী অফিসার কংগ্রেসের আপত্তি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পরে বিবাদের মতো পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নির্বাচন কমিশন| এরপর রবিবার রাতে ওয়েবকাস্টিং না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top