News Flash

  • Home
  • Uncategorized
  • শেয়ার বাজারে পতন, কমল টাকার দাম
Image

শেয়ার বাজারে পতন, কমল টাকার দাম

মুম্বাই, ১০ ডিসেম্বর (হি.স.) : সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খোলার পরেই হু হু করে নামছে শেয়ারের দাম। সোমবার সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে সেনসেক্স সূচক ৬৪৯.২৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৩৫,০২৩.৯৮-এ। নিফটি ১৯৫.৬০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১০,৪৮৯.১০ তে। মুদ্রার বাজারে টাকার দাম পড়েছে। এখন এক ডলারের দাম ৭১.৪১ ডলার। শুক্রবার বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ডলার পিছু ৭০.৮০ টাকা।
নিফটির শেয়ারগুলোর মধ্যে ইন্ডিয়াবুলস হাউসিং ফিন্যান্স, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম কমেছে ২.৪৮ থেকে ৩.৭২ শতাংশ। ব্যাঙ্ক, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য ক্ষেত্রের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারেও শেয়ারের দর কমছে। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ফের। তার ফলে আগামী দিনে নানা ব্যবসায় মন্দার আশঙ্কা রয়েছে। সেই ভয়েই শেয়ারের দাম কমছে আমেরিকা ও এশিয়ার নানা দেশে। ওপেক ও অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলি তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। তার ফলেও নানা দেশে পড়ছে শেয়ার বাজার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top