News Flash

  • Home
  • Uncategorized
  • ১০-১৪ ডিসেম্বর মায়ানমার সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, বেশ কিছু চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
Image

১০-১৪ ডিসেম্বর মায়ানমার সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, বেশ কিছু চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): সোমবার, ১০ ডিসেম্বর মায়ানমার সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, ১০ থেকে ১৪ ডিসেম্বরের মায়ানমার সফরে প্রতিপক্ষ ইউ উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর আং সান সুকি-র সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির মায়ানমার সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, \”চারদিনের এই সফরের মাধ্যমে মায়ানমারের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ভারতের অঙ্গীকার পুনর্বিবেচনা করবেন রাষ্ট্রপতি। মায়ানমার হল একমাত্র এশিয়ান সদস্য রাষ্ট্র যা ভূমি ও সমুদ্র উভয় দিক থেকেই ভারতের প্রতিবেশী।\” উল্লেখ্য, বিগত তিন বছরে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে শীর্ষ নেতাদের সংশ্লিষ্ট দেশগুলিতে পরিদর্শন, মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করেছে। উভয় দেশের সেনা ও নৌবাহিনী দ্বিপক্ষীয় সামরিক কুচকাওয়াজেও অংশগ্রহণ করে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার সফরে গিয়েছিলেন এবং চলতি বছরের জানুয়ারি মাসে ভারত-এশিয়ান স্মারক সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন আং সান সুকি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top