News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে ভূমিহীন কলোনিতে গৃহবধূর শ্লীলতাহানি
Image

মোহনপুরে ভূমিহীন কলোনিতে গৃহবধূর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আইন নিজের হাতে তুলে নেওয়া গুরুতর অপরাধ। এমন একটি ঘটনা ঘটেছে শনিবার রাতে মোহনপুরের ভূমিহীন কলোনিতে। জানা গেছে, এদিন রাতে এলাকার এক গৃহবধূকে শ্লীলতাহানীর শিকার হতে হয়েছে। এলাকারই কয়েকজন যুবক মিলে ওই গৃহবধূর শ্লীলতাহানী করেছে বলে জানা গেছে।
শ্লীলতাহানির শিকার হয়ে গৃহবধূ প্রথমে তাঁর বাড়িতে চলে গেলেও পরে সিধাই থানায় গিয়ে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছে না বলে স্থানীয় জনগণ ক্ষোভে উত্তেজিত হয়ে অভিযুক্তদের বাড়িতে আক্রমণ চালান। জানা গেছে, উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছেন।
পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। স্থানীয় জনগণের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ তাদের আরও দাবি, এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন অবৈধভাবে রাজ্যে বসবাস করছে। তারা বাংলাদেশি। তারা বেশ কয়েক বছর আগে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বসবাস করছে বলে স্থানীয় জনগণ জানান। এদিকে পুলিশ জানিয়েছে, অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করা হবে৷
জানা গেছে, শনিবার রাতের ঘটনায় রবিবার এলাকার পরিস্থিতি থমথমে হয়ে আছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশের টহলদারি জারি আছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top