News Flash

  • Home
  • Uncategorized
  • আদালত জবা মোদককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে
Image

আদালত জবা মোদককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ অভয়নগরে আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ছোট বোনকে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিহত আইনজীবী প্রদীপ মোদকের ছোট বোন জবা মোদককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, জবা মোদককে গ্রেফতার করার পর বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার সকালে ধৃত জবা মোদককে আদালতে সোপর্দ করা হয়। আদালত জবা মোদককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ঘটনার ১০ দিন পর আইনজীবী প্রদীপ মোদকের হত্যার সঙ্গে জড়িত অন্যতম অভিযুক্ত জবা মোদককে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বোনকে গ্রেফতার করা হলেও চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সত্যিই কি আইনজীবী প্রদীপ মোদককে তার বোন জবা মোদক খুন করেছে? তাঁদের মতে, এমন সুঠাম দেহের লোকটিকে একজন মহিলা কী করে খুন করতে পারে? এদিকে পুলিশ ধৃত আইনজীবীর বোন জবা মোদককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে অতিসত্বর রহস্যের জট খুলবে।

Releated Posts

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top