News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি বিরোধী মহাজোটে যোগ দেবে না স্বরাজ ইন্ডিয়া : যোগেন্দ্র যাদব
Image

বিজেপি বিরোধী মহাজোটে যোগ দেবে না স্বরাজ ইন্ডিয়া : যোগেন্দ্র যাদব

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : বিজেপি বিরোধী মহাজোটে যোগ দেবে না স্বরাজ ইন্ডিয়া। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন স্বরাজ ইন্ডিয়া দলের সভাপতি যোগেন্দ্র যাদব।

এদিন স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মসূচী ‘রাষ্ট্র নির্মাণের জন্য লোক অভিযান’-এর ঘোষণা করা হয়। এই উপলক্ষ্যে দলের সভাপতি যোগেন্দ্র যাদব বলেন, ২০১৯ সালে কোনও মহাজোটে যোগ দেব না আমরা। ক্ষমতা দখল করাটা আমাদের লক্ষ্য নয়। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের আমরা শিক্ষা দিতে চাই। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরোধী আমরা। কৃষকদের সমস্যা এতদিন পর জাতীয় চর্চার বিষয় হয়ে উঠেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষকদের সমস্যা বড় ইস্যু হতে চলেছে। কৃষক বিরোধী শক্তিকে পরাজিত করাই আমাদের আসল লক্ষ্য। যে সকল রাজনৈতিক দল নিজেদের কৃষক দরদী বলে থাকে তাদেরকেও পরীক্ষা করে দেখব আমরা। দলের আর এক নেতা অজিত ঝাঁ জানিয়েছেন, বিজেপি নিজেদের সরকার টিকিয়ে রাখতে সক্ষম হলেও সিংহভাগ সমর্থন যা তারা পেয়েছিল ২০১৪তে তা তারা হারাবে। বেকারত্ব বেড়ে যাওয়ার জন্য যুব সম্প্রদায়ের মধ্যে নিরাশা কাজ করছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top