News Flash

  • Home
  • Uncategorized
  • সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন
Image

সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ-এর চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ কানিমোঝি।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়তে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সম্প্রতি তেলেঙ্গানায় হয়ে যাওয়া নির্বাচনে টিডিপির সঙ্গে জোট করে ভোটে লড়েছে কংগ্রেস। একার শক্তিতে বিজেপিকে পরাজিত করার শক্তি যে কংগ্রেসের নেই তা ভাল ভাবেই জানে কংগ্রেস নেতৃত্ব। তাই আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করতে মরিয়া কংগ্রেস। সেই প্রেক্ষিতে রবিবার রাজধানী দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী,ডিএমকের রাজ্য সভাপতি সাংসদ কানিমোঝি। সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এম কে স্ট্যালিন। পরে দীর্ঘক্ষণ বৈঠক। এই বিষয়ে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, শ্রী স্ট্যালিন এবং ডিএমকের বর্ষীয়ান নেতা দিল্লিতে সোনিয়াজির সঙ্গে দেখা করতে আসেন। বৈঠক সৌহার্দ্যপূর্ণ হয়েছে। বৈঠকের মাধ্যমে জোটকে আরও বেশি সংঘবদ্ধ করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, সোমবার বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হবে দিল্লিতে। বৈঠকে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top