News Flash

  • Home
  • Uncategorized
  • টেল এন্ডারদের চূড়ান্ত ব্যর্থতায় বড় রানের লিড নিতে পারল না ভারত
Image

টেল এন্ডারদের চূড়ান্ত ব্যর্থতায় বড় রানের লিড নিতে পারল না ভারত

অ্যাডিলেড, ৯ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে জাঁকিয়ে বসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু বিরতির পর সেই সুযোগটাই হাতছাড়া হল ভারতের। টেল এন্ডারদের চূড়ান্ত ব্যর্থতায় মধ্যাহ্নভোজের বিরতির পর তড়িঘড়ি গুটিয়ে গেল বিরাটদের দ্বিতীয় ইনিংস। অ্যাডিলেডে প্রথম টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৩২৩ রানে লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসেও পূজারার লড়াকু ব্যাটিং সঙ্গে রাহানের যোগ্য সহযোগিতা অস্ট্রেলিয়ার ঘাড়ে চেপে বসার রাস্তা তৈরি করে দেয়। কিন্ত এই দুই ব্যাটসম্যান আউট হতে দলের লিড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারলেন না কোনও টেল-এন্ডার। মারমুখী পন্ত একটা চেষ্টা করলেও অভিজ্ঞতা ও সহনশীলতার অভাব প্রকট তাঁর ব্যাটিংয়ে। তাই ২৫ রানে ভারতের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে কামব্যাক করল অজিরা।

মধ্যাহ্নভোজের বিরতির পর ১৬ বলে ২৮ রানে পন্তকে ফেরান লিয়ঁ। এরপর পাঁচ রানে স্টার্কের শিকার হন অশ্বিন। ভারতের শেষ চার উইকেটের পতন হয় মাত্র চার রানের ব্যবধানে। ৭০ রানে লিয়ঁ রাহানেকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর পর ঈশান্ত, শামি ফেরেন শূন্য রানে। সুতরাং দুর্দান্ত শুরুর পর প্রাথমিকভাবে আরও বড় রানের লিড প্রত্যাশা করা হলেও সময়ের আগেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। ন্যাথান লিয়ঁর দাপটে ৩০৭ রানে শেষ হয় কোহলিদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নেন অজি অফ-স্পিনার।

প্রথম ইনিংসে ১৫ রানের ছোট্ট লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংস মিলিয়ে অজিদের ৩২৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ভারত। চা-পানের বিরতিতে ফিঞ্চের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চকে ফেরান অশ্বিন। স্বল্প পুঁজিতেও প্রথম ইনিংসে লিড এনে দেওয়ার পর ম্যাচ জিততে বিরাটের দলের ব্যাটন ফের বোলারদেরই হাতে। প্রথম ইনিংসের ধারা বজায় রেখে প্রথম টেস্টে ভারতকে কাঙ্খিত জয় অশ্বিন, বুমরাহরা এনে দিতে পারেন কিনা, এখন সেটাই দেখার। এই প্রতিবেদন লেখা অবধি চা-পানের বিরতির পর আরও একটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৪৮। শামির ডেলিভারিতে উইকেটের পিছনে পন্তকে ক্যাচ দিয়ে ফিরেছেন অভিষেককারী হ্যারিস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top