News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম পাঁচ জওয়ান
Image

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম পাঁচ জওয়ান

শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.) : শনিবার রাতে শ্রীনগরের অদূরে মুজগন্ড এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন পাঁচ জওয়ান৷ পাঁচ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এছাড়া গুলির লড়াইয়ে আশেপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

স্থানীয় সূত্রের খবর, জখমদের মধ্যে একজন সেনা, একজন সিআরপিএফ জওয়ান ও তিনজন পুলিশ কর্মী৷ সেনার তরফে জানানো হয়েছে, আহতদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষের লড়াই চলার সময় আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

শনিবার পুলিশের কাছে খবর আসে এই চত্ত্বরে জঙ্গিরা লুকিয়ে আছে৷ সেই খবরের সূত্র ধরে পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি চালায়৷ ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ এখনও অবধি কোনও জঙ্গির মারা যাওয়ার খবর মেলেনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top