News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্সপেক্টর সুবোধ কুমার সিং হত্যার ঘটনায় অভিযুক্ত সেনা জওয়ান জিতেন্দ্র মালিক গ্রেফতার
Image

ইন্সপেক্টর সুবোধ কুমার সিং হত্যার ঘটনায় অভিযুক্ত সেনা জওয়ান জিতেন্দ্র মালিক গ্রেফতার

বুলন্দশহর, ৯ ডিসেম্বর (হি.স.) : ইন্সপেক্টর সুবোধ কুমার সিং হত্যার ঘটনায় অবশেষে প্রধান অভিযুক্ত জিতেন্দ্র মালিক ওরফে জিতু ফৌজিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ৷ মেরঠের সিনিয়র পুলিশ অফিসার অভিষেক সিং জানান, সেনা জওয়ান জিতেন্দ্র মালিককে গ্রেফতার করা হয়েছে৷ এদিন রাত প্রায় ১টা নাগাদ সেনাবাহিনী তাকে পুলিশের হাতে তুলে দেয়৷ প্রাথমিকভাবে জেরা হয়েও গিয়েছে৷ তাকে বুলন্দশহর পাঠানো হবে৷ ওই দিন আদালতে পেশ করে ধৃতের জেল হেফাজতের আর্জি জানানো হবে৷ সূত্রের খবর, সুবোধ কুমার হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে জিতেন্দ্রর নাম সামনে আসার পর সেনাবাহিনীর তরফে উত্তরপ্রদেশ পুলিশকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল৷ শনিবার মাঝরাতে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

সূত্রের খবর, জিতুকে জম্মু কাশ্মীরের সোপোরে থেকে গত শুক্রবারই আটক করা হয়৷ প্রায় ৪৮ ঘণ্টা তিনি পুলিশের একরকম নজরদারিতে ছিলেন৷ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জিতু ঘটনার সময় ১৫দিনের ছুটিতে বুলন্দশহর গিয়েছিলেন৷ হিংসার ঘটনায় সে জড়িত ছিল৷ একাধিক ভিডিও ফুটেজে তার প্রমাণ মিলেছে৷ সেই সব ফুটেজে জিতুকে আরও এক অভিযুক্ত বজরং দলের নেতা যোগেশ রাজের পাশে থাকতে দেখা গিয়েছে৷ তারপর হিংসার ঘটনায় পুলিশ ইন্সপেক্টর ও এক যুবকের মৃত্যু হয়েছে৷ এরপর সেই দিন বিকালেই জিতু পালিয়ে সোপোরে চলে আসে৷

পুলিশ সূত্রে খবর, সেদিনের হিংসার ঘটনায় জিতুর ভূমিকা খতিয়ে দেখা হবে৷ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংয়ের মৃত্যুতে সে কোনওভাবে জড়িত কিনা অথবা জিতুই গুলি করে সুবোধকে খুন করেছেন কিনা সেই নিয়ে এখন তদন্ত চলছে৷ এক পুলিশ অফিসার জানিয়েছেন,এখনই এই বিষয়ে কিছু বলার সময় আসেনি৷ বুলন্দশহর হিংসার ঘটনায় সব মিলিয়ে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top