News Flash

  • Home
  • Uncategorized
  • গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার উপর গুরুত্বারোপ মুখ্যমন্ত্রীর
Image

গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার উপর গুরুত্বারোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ আমরা চাই আগামী ২০২২ সালের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করতে৷ এজন্য চাই স্বচ্ছতা, পারদর্শিতা ও সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা৷ মডেল স্টেট তৈরির পেছনে ইঞ্জিনিয়ারদেরও বড় ভূমিকা রয়েছে৷ আদর্শবান ইঞ্জিনিয়ার হোন৷ অবসরের পরও লোকে আপনাদের মনে রাখবেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (ত্রিপুরা) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷ প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় বহু ইঞ্জিনিয়ার রয়েছন৷ কিন্তু সকলের কথা মানুষ মনে রাখেন না৷ তাই ব্যক্তি বড় নয়৷ দায়িত্ব বড়৷ যে যেখানে আছেন দায়িত্ব নিয়ে কাজ করলে রাজ্য আপনা আপনিই এগিয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মেট্রোর কাজ করেছিলেন ইঞ্জিনিয়ার শ্রীধরনজী৷ তিনি সময়ের আগেই কাজ করে পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন ভারতও করতে পারে, কেবল জাপান বা ইউরোপের দেশগুলি নয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী হিসাবে অভিহিত করেছেন৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য নিয়েছেন বিশেষ উদ্যোগ৷ এরাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারকে ৮৫০ কোটি টাকা অগ্রিম দিয়েছে, যাতে কোনও কাজ না আটকায়৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় ২টি ১৫ তালা দালান নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যাতে একই স্থানে বিভিন্ন অফিস ও ব্যবসা কেন্দ্র থাকে৷ কেবল নির্মাণ কাজ নয়, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৫টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ এরমধ্যে রেেয়ছ কৃষি উন্নয়ন, মহিলা নির্যাতন বন্ধ করা, মাফিয়ারাজ বন্ধ করা, নেশা বিরোধী রাজ্য গড়ে তোলা ও জলপথ নির্মাণ করা৷ তিনি বলেন,স আগামী ১৫ ডিসেম্বর কমলপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় খাদ্য নিগম কৃষকদের কাছ থেকে ১৭ টাকা ৫০ পরয়সা কেজি দলে ধান কেনার সূচনা করবে৷ তিনি আরও বলেন, আমরা চাই নেশামুক্ত সমাজ গড়ে তুলতে৷ বিগত সরকার নেশা দূর করতে যথার্থ পদক্ষেপ নেয়নি৷ একটা সমাজকে নেশা শেষ করে দেয়৷ তাই নেশামুক্ত সমাজ গড়ার প্রয়াস নেওয়া হয়েছে৷ এখন রাজ্যে পণ প্রথা, মহিলা নির্যাতন, গাঁজা চাষ, নেশা ট্যান্েবলেটের ব্যবসা অনেক হৃাস পাচ্ছে৷ তিনি বলেন, ধন, দৌলত, টাকা পয়সা কিচু থাকবে না, যদি আপনার সন্তান নেশাগ্রস্ত হয়৷ তাই রাজ্যের সার্বিক উনয়নে সকলে এগিয়ে আসুন৷ রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে চলতে চায়৷ আমাদের সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেববর্মা, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অর্গ্যানাইজিং সেক্রেটারী ইঞ্জিনিয়ার বুলবুল চন্দ্র দাস৷ স্বাগত ভাষণ দেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেকানন্দ রায়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিল্পী সুমন চট্টোপাধ্যায় প্লাস্টার অব প্যারিসে নির্মিত ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করেন৷ তিনি সংস্থার স্মরণিকা নির্মাণ-এর আবরণ উন্মোচন করেন৷ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে গীতমাল্য-র শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানে প্রায় ১২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ এরপর আয়োজিত হয় বর্ণময় সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top