News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস কর্মী জগদীশ শর্মার বাড়িতে তল্লাশি ইডির
Image

কংগ্রেস কর্মী জগদীশ শর্মার বাড়িতে তল্লাশি ইডির

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসকর্মী জগদীশ শর্মার বাড়িতে শনিবার সকালে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে জগদীশ শর্মা।

ইডির তল্লাশি অভিযান সম্পর্কে বলতে গিয়ে জগদীশ শর্মা বলেন, রবার্ট ভদরাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। এর পেছনে রয়েছে মোদী সরকার। আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাবে না ইডি। জেরার জন্য আমাকে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার রবার্ট বদরার দিল্লি এবং বেঙ্গালুরুর অফিসে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। তল্লাশি চালাকালীন রবার্ট বদরার কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top