News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট প্রচারে করুচিকর মন্তব্য, গোটা নারী সমাজকে অপমানিত করেছেন শরদ যাদব : বসুন্ধরা রাজে
Image

ভোট প্রচারে করুচিকর মন্তব্য, গোটা নারী সমাজকে অপমানিত করেছেন শরদ যাদব : বসুন্ধরা রাজে

জয়পুর, ৭ ডিসেম্বর (হি.স.): রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারের অন্তিম দিনে, গত বুধবার রাজস্থানের আলওয়ারে ভোটপ্রচারে গিয়েছিলেন প্রবীণ লোকতান্ত্রিক জনতা দল পার্টির নেতা তথা প্রাক্তন জেডি (ইউ) নেতা শরদ যাদব| রাজনৈতিক জনসভায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে শরদ যাদব বলেছিলেন, ‘বসুন্ধরাকে এবার বিশ্রাম দিন| উনি হাঁপিয়ে গিয়েছেন, খুব মোটা হয়ে গিয়েছেন| আগে উনি রোগা ছিলেন| আমাদের মধ্যপ্রদেশের মেয়ে বসুন্ধরা|’
প্রবীণ রাজনৈতিক নেতা শরদ যাদবের করুচিকর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| শুক্রবার রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন শরদ যাদবের মন্তব্যের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেছেন, ‘ভবিষ্যতের জন্য উদাহরণস্বরূপ এই ধরনের ভাষা সম্পর্কে সচেতনতা নেওয়া উচিত নির্বাচন কমিশনের| আমি অপমানিত বোধ করছি| আমার মতে গোটা নারী সমাজকে তিনি অপমানিত করেছেন|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top