News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা, কোচবিহারের সভায় আসছেন না অমিত শাহ
Image

কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা, কোচবিহারের সভায় আসছেন না অমিত শাহ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত থমকে গেল বিজেপির রথযাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা)| শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহারে রথযাত্রার সূচনা হওয়ার কথা ছিল| সেই মতো প্রস্তুতিও নিয়েছিল রাজ্য বিজেপি| কিন্তু, শুক্রবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারে আসছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|
বিগত দু’মাসের এই কর্মসূচিতে বৃহস্পতিবারই বড়সড় ধাক্কা খায় রাজ্য বিজেপি| কোচবিহারে রথযাত্রার ঠিক আগের দিনই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে আপাতত রথযাত্রার কোনও অনুমতি দেওয়া যাবে না বিজেপিকে| আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট| কি কারণে কোচবিহারে রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না, সে প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার রিপোর্ট দিয়ে জানান, বিজেপি এই রথযাত্রা করলে গোটা জেলার পরিবেশ অশান্ত হয়ে উঠতে পারে|
যদিও, বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, অবিলম্বে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তাঁরা| অর্থাত্ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও থমকে যেতে রাজি নয় রাজ্য বিজেপি| এমতাবস্থায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারে আসছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top