News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীকে গণধর্ষণ করে খুন, মাটি চাপা দেওয়া হল মৃতদেহ
Image

কিশোরীকে গণধর্ষণ করে খুন, মাটি চাপা দেওয়া হল মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার, ৬ ডিসেম্বর৷৷ সুকল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের পর খুন করে মৃতদেহ মাটি চাপা দেওয়া হল৷ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জেলার নতুনবাজার এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে৷ অপর এক যুবককে পুলিশ অল্পের জন্য ধরতে পারেনি৷
সংবাদে প্রকাশ, করবুক মহকুমার নতুনবাজার থানার অধীন পূর্ব মাণিক্য দেওয়ান গ্রামের নতুন কলোনীর জঙ্গল থেকে ঐ কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রথমে ঐ কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে৷ এবং খুন করে মৃতদেহ মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়৷ মৃতার নাম মাধবী ত্রিপুরা৷ স্থানীয় কৃষ্ণকান্ত পাড়া সিনিয়র বেসিক সুকলের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত মাধবী৷ বুধবার সকালে মাধবী সুকলের উদ্দেশ্যে যায় পরীক্ষা দেওয়ার জন্য৷ দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই দুশ্চিন্তায় পড়ে যান মাধবীর বাবা মনোরঞ্জন ত্রিপুরা সহ পরিবারের লোকজন৷ তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছেন৷ আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ নিয়ে জানতে পারেন মাধবী কোথাও যায়নি৷ তারপরই তারা এলাকায় খোঁজাখঁুজি শুরু করে দেয়৷
রাত পোহালে বৃহস্পতিবার সকাল থেকেই এদিন ওদিক ছুটতে থাকেন পরিবারের লোকজন৷ বিভিন্ন লোকের সাথে কথা বলে পরিবারের লোকজন জানতে পারে মাধবীকে এলাকারই দুই যুবক কষ্টরাই ত্রিপুরা (৩০) এবং বনজয় ত্রিপুরা (১৯) এর সাথে দেখা গিয়েছিল৷ সাথে সাথেই ঐ দুই যুবককে আটক করে মাধবী সম্পর্কে জানতে চায়৷ ওই দুই যুবকের কথাবার্তায় অসংলগ্ণতা পেয়ে ধারণা করা হয় যে মাধবী নিখোঁজ হওয়ার পিছনে তাদের হাত রয়েছে৷ ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন কষ্টরাই ও বনজয়কে মারধর করে৷ গণধোলাই খেয়ে তারা পুরো ঘটনা খুলে বলে৷ কিভাবে মাধবীকে অপহরণ করা হয়েছে এবং তাকে ধর্ষণের পর খুন করে কোথায় মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে, সবই বলেছে তারা৷ খবর দেওয়া হয় নতুনবাজার থানায়৷ খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ বনজয় ত্রিপুরাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করতে পারলেও ভীড়ের মধ্যে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় কষ্টজয় ত্রিপুরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া, অমরপুরের এসডিপিও সৌভিক দে, নতুনবাজার থানার ওসি, করবুকের মহকুমা শাসক সহ পদস্থ আধিকারীকরা৷ মৃতদেহ মাটির নীচ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় নতুনবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top