News Flash

  • Home
  • Uncategorized
  • কমিউনিস্ট হবার আগে হিউম্যানিস্ট হতে বললেন মানিক সরকার
Image

কমিউনিস্ট হবার আগে হিউম্যানিস্ট হতে বললেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ নিজেকে কমিউনিস্ট ভেবে ঘরে বসে থাকলে চলবে না৷ মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝাতে হবে৷ সংবিধানের অধিকার রক্ষা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার দাবিতে বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই আওয়াজ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন, কমিউনিস্ট হবার আগে হিউম্যানিস্ট হতে হবে৷
বাবরি মসজিদ ধবংসের ২৬ বছর পর দেশের শান্তি-সম্প্রীতি, অখন্ডতা এবং ধর্ম নিরপেক্ষতার পরম্পারাগত যে ঐতিহ্য তা রক্ষার দাবি জানালেন বিরোধী দলনেতা৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধবংস করা হয়েছিলো অযোধ্যার বাবরি মসজিদ৷ আর এই একই দিনে দেশের রাজনৈতিক অবস্থা যখন উত্তাল, তখন বিরোধী দলনেতা কাটগড়ায় দাঁড় করাতে ছাড়েননি বিজেপি এবং আরএসএসকে৷ ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে এদিন কার্যত হুঁশিয়ারি দিলেন পলিটব্যুরোর অন্যতম এই সদস্য৷ তিতিন বলেন, এর জবাব মানুষই দেবে৷ মানুষই সর্বশেষ শক্তি৷ বাবরি মসজিদ ধবংসের প্রসঙ্গত নবীন প্রজন্মের কাছে খুব একটা স্পষ্ট নয় বলে বিস্তারিতভাবেই ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরলেন তিনি৷
কাকতালীয়াভাবে এদিনই ছিলো দেশের সংবিধান প্রনেতা ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস৷ এই দিনে তিনি বলেছেন, দেশের সংবিধন পর্যন্ত এখন আক্রান্ত হচ্ছে৷ বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হচ্ছে৷ এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত আক্রান্ত৷ এই দিনে তিনি সংবিধান রক্ষার দায়িত্ব যেমন নিতে হবে মানুষকে, তেমনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যও মানুষকে সংঘবদ্ধ করার কথা বললেন বিরোধী নেতা৷ বাবরি প্রসঙ্গে এদিন তার স্পষ্ট জবাব, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে ধবংস করা হয়েছে মসজিদটি৷ দেশ যেখানে বিপন্ন, সেখানে ধর্ম নিরপেক্ষতার প্রশ্ণও এদিন স্বাভাবিক ভাবেই টানলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ সেই সাথে বললেন, ধর্ম যার যার দেশ সবার৷ একে রক্ষা করতে হবে আমাদেরই৷
তাঁর কথায়, যারাই এদের বিরুদ্ধে ষরযন্ত্রের জাল বোনার চেষ্টা করবে, মানুষ তাদের জবাব দেবে৷ আপাত দৃষ্টিতে তারা নিজেদেরকে শক্তিশালী বলে মনে করলেও সর্বশেষ শক্তির মালিক কিন্তু মানুষই৷ শেষ বিচারও তারাই করবেন৷ এই উপলব্ধি থেকে তিনি মানুষের মধ্যে যাবার কথা বলেছেন৷ গোটা কাজটিকে তিনি কমিউনিস্ট হবার আগে হিউম্যানিস্ট হয়ে জনগণের সুখ দুঃখে শামিল হয়ে তাদের কাছে গিয়ে বোঝাবার চেষ্টা করতে বলেছেন৷ অন্যান্যদের মধ্যে সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস ছাড়াও বিজন ধর, সিপিআই, আরএসপি, সিপিআইএম(এল) নেতারাও বক্তব্য রেখেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top