News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক দুর্যোগের জেরে তিন রাজ্যেকে আর্থিক সাহায্য কেন্দ্রের
Image

প্রাকৃতিক দুর্যোগের জেরে তিন রাজ্যেকে আর্থিক সাহায্য কেন্দ্রের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কেরল, অন্ধ্রপ্রদেশ এবং নাগাল্যাণ্ডের জন্য আর্থিক সাহায্য বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। তিন রাজ্যের জন্য ৩৭১৯.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্ব উচ্চপর্যায় কমিটি বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফাণ্ড থেকে তিন রাজ্যের জন্য ৩৭১৯.০৭ অর্থ বরাদ্দ করেছে। এর মধ্যে কেরলে জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৪৮.৩৯ কোটি টাকা, ১৩১.১৬ কোটি টাকা পাবে নাগাল্যাণ্ড এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৩৯.৫২ কোটি টাকা।
তিতলির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং কেরলে। গত আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কেরলের জন্য বরাদ্দ করেছিল ৬০০ কোটি টাকা। এছাড়াও বাড়তি ২২৯.০৫ কোটি টাকা দেওয়া হয়েছে কেরলকে। তিতলির জেরে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এবং ভিজিয়ানাগ্রাম জেলার ভয়াবহ ক্ষতি হয়। পাশাপাশি বন্যা এবং ধসের জেরে চলতি আগস্টে নাগাল্যাণ্ডে জনজীবন ব্যহত হয়। এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কৃষিমন্ত্রী রাধামোহন সিং, স্বরাষ্ট্র সচিব রাজীব গাওবা সহ অন্যান্য আধিকারিকেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top