News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী কোন্দলের জেরে প্রত্যাহার ঘোষণার পরও এডিসির নানা স্থানে বন্ধ বিক্ষুব্ধ আইপিএফটির
Image

গোষ্ঠী কোন্দলের জেরে প্রত্যাহার ঘোষণার পরও এডিসির নানা স্থানে বন্ধ বিক্ষুব্ধ আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ চলছে পুর ও নগরের শূণ্য আসনের উপনির্বাচনের প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা, এরই মধ্যে শাসক গোষ্ঠী তথা বিজেপি-আইপিএফটির মধ্যে শরিকি বিরোধ চলছেই৷ বিএসির চেয়ারম্যান নিযুক্তি নিয়ে গোটা রাজ্যেই ক্ষোভের আগুন জ্বলেছে৷ এখন এনআরসি এবং এডিসির নির্বাচন নিয়ে সরব হয়েছে আইপিএফটি৷ পূর্বঘোষিত সূচী অনুযায়ী বুধবার এডিসি এলাকায় বারো ঘন্টার বন্ধ ডেকেছিল শাসক গোষ্ঠীর শরিক দল আইপিএফটি৷ মঙ্গলবার সন্ধ্যায় আইপিএফটির নেতৃত্বরা এই বন্ধ প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছিলেন৷ কিন্তু, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে এডিসি এলাকায় বন্ধ পালন করেছে আইপিএফটির বিক্ষোব্ধ গোষ্ঠী৷ বন্ধের ফলে ঐসব এলাকায় কোন যানবাহন চলেনি৷ এমনকি দোকানপাটও খুলেনি৷ বহু সুকলে তালা ছিল৷ পরীক্ষা স্থগিত রাখা হয়৷ প্রশ্ণ উঠেছে যেখানে আইপিএফটির রাজ্য নেতৃত্ব এই বন্ধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তারপরও বিভিন্ন এলাকায় বন্ধ পালন করেছে বিক্ষুব্ধ গোষ্ঠী৷ মূলত আইপিএফটির মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে তা আবারও প্রমাণিত হল৷ তবে বন্ধকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
সংবাদে প্রকাশ, এডিসি এলাকায় বন্ধ ডাকার প্রেক্ষিতে আগে থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল৷ সোমবার রাতে মহাকরণে ভিলেজ কমিটির উপভোট যাতে শীঘ্রই করা যায়, এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবারই মহাকরণে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন৷ বৈঠকে হাই পাওয়ার মডালিটি কমিটির কাজও যাতে দ্রুততার সাথে সম্পন্ন করা যায় সে ব্যপারেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে৷ রাত সাড়ে আটটায় এই সিদ্ধান্তের পরই আইপিএফটির পক্ষ থেকে এডিসি এলাকায় বুধবার ১২ ঘন্টার যে বন্ধ আহ্বান করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়৷ দলের সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা মঙ্গলবার বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন৷
এদিন, বন্ধ ডেকে আইপিএফটির বিক্ষুব্ধ গোষ্ঠী জানান দিয়েছে যে দলের মধ্যে একাংশ নেতৃত্বের উপর আস্থা নেই সাধারণ কর্মীদের৷ তারই প্রেক্ষিতে এদিন বন্ধ পালন করা হয়েছে৷ বুধবার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এডিসি ভিলেজে বন্ধ সর্বাত্মক সফল হয়েছে৷ মহকুমা শাসকের অফিসও এদিন বন্ধ ছিল৷ কোন ধরনের কাজকর্ম হয়নি৷ গন্ডছড়ার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে৷ এই বন্ধের মাধ্যমে আইপিএফটির মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে তা প্রকাশ্যে এসেছে৷ প্রসঙ্গত, আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আইএনপিটি দশ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top