News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার আশ্বাস দিলেন টুইট পলাতক বিজয় মালিয়ার
Image

ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার আশ্বাস দিলেন টুইট পলাতক বিজয় মালিয়ার

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ ,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ। সেই টাকাই ফিরিয়ে দিতে চান বলে জানালেন পলাতক বিজয় মালিয়া। বুধবার ট্যুইটারে তিনি লিখলেন, “ দেশের মানুষের কষ্টের টাকা আমি ফেরত দেব। ১০০ শতাংশ শোধ করব। এই টাকা আপনারা নিন”। তিনি আরও বলেন, “কিংফিশার এয়ারলাইন্সকে অনেক বেশি দামে জ্বালানি কিনতে হত। যার দাম হত ব্যারেল প্রতি প্রায় ১৪০ ডলার। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছিল। এখন অবশ্য পুরো টাকাটাই ফিরিয়ে দিতে চাই আমি। ব্যাঙ্ক এবং সরকারের কাছে এটাই আমার অনুরোধ”।
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাসে দেশ খেকে পালিয়ে লন্ডনে গা ঢাকা দেন মাল্য। ৯ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। টাকা আদায় করতে বিভিন্ন ব্যাঙ্ক মাল্যর বিরুদ্ধে মামলা করেছে। স্টেট ব্যাঙ্ক সহ দেশের ১৩টি ব্যাঙ্কের করা মামলা লন্ডনের আদালতে চলছে। লন্ডন আদালতে মামলা চলাকালীন মাল্যর এক বছরের জামিন মঞ্জুর করে আদালত। সেই সময়সীমা শেষ হচ্ছে ১০ ডিসেম্বর। তার আগেই ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার কথা জানালেন মাল্য।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top