News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন, সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ শক্তিশালী জিস্যাট-১১ স্যাটেলাইটের

ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন, সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ শক্তিশালী জিস্যাট-১১ স্যাটেলাইটের

বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন| সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ইসরো-র অত্যন্ত শক্তিশালী জিস্যাট-১১ কমিউনিকেশন স্যাটেলাইট| ভারতের দূরবর্তী স্থানে অথবা প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছতে পারে না, সেখানে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে সহযোগিতা করবে এই জিস্যাট-১১ স্যাটেলাইট| বুধবার সকালে ইসরো-র পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাত ২.০৭ মিনিট নাগাদ দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূল (ফরাসি টেরিটরি বরাবর), কোরো-র আরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে জিস্যাট-১১ স্যাটেলাইটটি সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে|
জিস্যাট-১১ কমিউনিকেশন স্যাটেলাইটের উৎক্ষেপণের পরই ইসরো-র চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ‘ভারতে নির্মিত সবচেয়ে ভারী, বৃহত্তম এবং অত্যন্ত শক্তিশালী স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়েছে|’ সবচেয়ে ভারী জিস্যাট-১১ স্যাটেলাইটের ওজন হল ৫,৮৫৪ কেজি| ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিস্যাট-১১ স্যাটেলাইট| এছাড়াও স্যাটেলাইটটি নতুন প্রজন্মের জন্য একটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম সরবরাহ করবেন বলেও জানিয়েছেন ইসরো-র চেয়ারম্যান কে সিভান|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top