News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের কাজকর্মের ভূয়ষী প্রশংসা শিক্ষামন্ত্রীর
Image

বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের কাজকর্মের ভূয়ষী প্রশংসা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ বাংলা সাহিত্য সংসৃকতির প্রসারে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের ভূয়ষী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ আজ সন্ধ্যায় নাচে গানে নাটকে বিশ্ব বঙ্গ সংসৃকতি সম্মেলনের ত্রিপুরা শাখার উদ্যোগে মিলন উৎসবে নতুন পরিচালন কমিটিকে বরণ করে নেয়া হয়৷ মূলত বিশ্ব বঙ্গের ত্রিপুরা শাখার নতুন কমিটিকে নাচে গানে এক সাংসৃকতিক পরিমন্ডলে বরণ করে নিতেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী শ্রীনাথও বাংলা ভাষা সংসৃকতির উপর যে আক্রমণ চলছে তাতে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি আশংকা করেছেন একদিন এই ভাষা হারিয়ে না যায়৷ তাঁর ভাষণে বিশ্ব বঙ্গের ত্রিপুরা শাখার সভাপতি পরিতোষ বিশ্বাসের রচনা থেকে তিনি তাঁর ভাষণে পাঠ করে শোনান৷ বিশ্ব বঙ্গ সংসৃকতি সম্মেলনের উদ্যোগের আরও বেশী প্রসার ও প্রচার নেয়ার ক্ষেত্রে তিনিও সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরার সরকারী অর্থাৎ রাজ্য ভাষা বাংলা৷ কিন্তু, বাংলাতে কেউ চিঠি লিখেন না৷ তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান যে, তিনি সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যকে বাংলায় চিঠি লিখেন৷ বিকাশ রঞ্জনও চিঠির উত্তর দেন বাংলাতেই৷ বাংলায় চিঠি লিখার জন্য বিকাশ রঞ্জন ভূয়ষী প্রশংসা করেন বলেও জাননা রতন বাবু৷ বাংলা ভাষার এই দুরাবস্থার কথা স্বয়ং শিক্ষামন্ত্রীই বিশ্ব বঙ্গের অনুষ্ঠানে অকপটে তুলে ধরেন৷
অনুষ্ঠানে বিশ্ব বঙ্গ সম্পর্কে বিস্তৃত তুলে ধরেন প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার৷ বিশেষ অতিথির ভাষণ দেন বিধায়ক আশিষ সাহা, বিশিষ্ট সাংসৃকতিক ব্যক্তিত্ব সুভাষ দেব৷ সভাপতির ভাষণে জাগরণ পত্রিকার সম্পাদক তথা বিশ্ব বঙ্গের রাজ্য শাখার সভাপতি তাঁর ভাষণে বাংলা সাহিত্য সংসৃকতির প্রসারে সকলে মিলে কাজ করার আহ্বান রাখেন৷ তিনি ঘোষণা করেন, সাংবাদিকতার ক্ষেত্রে, সংগীতের ক্ষেত্রে ও সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর তিন ব্যক্তিত্বকে বিশ্ব বঙ্গ সম্বর্ধনা জ্ঞাপন করবে৷ বহু দর্শক মন্ত্রমুগ্দের মতো বিশ্ববঙ্গের নাটক নৃত্য সংগীত উপভোগ করেছেন৷ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববঙ্গের নতুন রাজ্য শাখার যাত্রা শুরু হল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top