News Flash

  • Home
  • Uncategorized
  • পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকে খতম করা হবে : যোগী আদিত্যনাথ

পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকে খতম করা হবে : যোগী আদিত্যনাথ

বিজয়নগর, ৪ ডিসেম্বর (হি.স.): রাম মন্দির নির্মাণ নিয়ে হুমকি দিলে পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকে খতম করা হবে। তার মনিবরাও তাকে বাঁচাতে পারবে না। মঙ্গলবার রাজস্থানের বিজয়নগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন যোগী আদিত্যনাথ বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে অঙ্গীকারবদ্ধ বিজেপি। রাম মন্দির নিয়ে যদি মাসুদ আজাহার কোনও হুমকি দেয় তবে পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকে তার মতো জঙ্গিকে খতম করা হবে। তার মনিবেরাও তাকে বাঁচাতে পারবে না।
উল্লেখ্য, সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে হুমকি দিয়েছে পাকিস্তানের মদতপুষ্টু জঙ্গি মাসুদ আজাহার। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে সরব একাধিক হিন্দু সংগঠন। সম্প্রতি রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় গিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। যদি গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর আগে তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বাধা দিয়েছে কংগ্রেস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top