News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহরে হিংসা : পৃথক দু’টি এফআইআর দায়ের, শোকস্তব্ধ সুবোধ সিংয়ের পরিবার
Image

বুলন্দশহরে হিংসা : পৃথক দু’টি এফআইআর দায়ের, শোকস্তব্ধ সুবোধ সিংয়ের পরিবার

বুলন্দশহর (উত্তর প্রদেশ), ৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে গোহত্যা ঘিরে হওয়া হিংসার ঘটনায় পুলিশ ইন্সপেক্টর-সহ দু’জনের মৃত্যুর ঘটনায় পৃথক দু’টি এফআইআর রুজু করল পুলিশ| একটি এফআইআর-এ অভিযুক্ত পশু হত্যাকারীর নাম রয়েছে| অপর এফআইআর-এ হিংসা ছড়ানোর ঘটনায় বেশ কয়েকজনের নাম রয়েছে| সবমিলিয়ে পৃথক দু’টি এফআইআর-এ মোট ৮৭ জনের নাম (৬০ জন অজ্ঞাতপরিচয়) রয়েছে, এমনই বক্তব্য পুলিশের| মিরাট জোন-এর এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে| কি কারণে হিংসার সূত্রপাত, তা তদন্ত করে দেখবে বিশেষ তদন্তকারী দল (সিট)| তাছাড়া হিংসার সময় ইন্সপেক্টর সুবোধ কুমারকে কি কারণে একা রেখে গেলেন অন্যান্য পুলিশ কর্মীরা, তাও তদন্ত করে দেখবে সিট|
ঘটনার সূত্রপাত সোমবার সকালে| মিরাটের এডিজি জানিয়েছেন, সোমবার সকালে বুলন্দশহরের স্যানা মকুমা এলাকায় মাহু গ্রাম সংলগ্ন জঙ্গলে কিছু গোরুর দেহাংশ মেলে| এরপরই গুজব রটে যায় গোরুগুলিকে হত্যা করা হয়েছে| ট্র্যাক্টরে করে সেই দেহাংশ এনে চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষজন| পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তাঁরা| বিক্ষোভকারীদের একাংশ বুলন্দশহর হাইওয়ে আটকে দেওয়ার চেষ্টা করলে আসরে নামে পুলিশ| ঘটনাস্থলে পৌঁছন এসডিএম অবিনাশকুমার মৌর্য্য| তারপরই হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ| প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাথর ছোঁড়া হয়| জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে ছিলেন স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং| সেই সময় পুলিশ পাল্টা গুলি চালালে মৃতু্য হয় সুমিত নামে এক যুবকের| এরপরই বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে পাথর মারতে শুরু করে| প্রাণে বাঁচতে পালিয়ে যান অন্যান্য পুলিশ কর্মীরা| পরে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|
বিক্ষোভ-হিংসায় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা| বাক্যহারা হয়ে পড়েছেন পরিবারের অনেকেই| বাবার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সুবোধ কুমারের ছেলে অভিষেক জানিয়েছেন, ‘আমার বাবা চেয়েছিলেন আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি| তিনি কখনই হিংসা বরদাস্ত করতেন না| হিন্দু-মুসলিম ঝামেলার কারণে আমার বাবা মারা গেলেন| আগামীকাল কার বাবা জীবন হারাবেন?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top