News Flash

  • Home
  • Uncategorized
  • সবকিছুতেই দিব্যাঙ্গজনদের অংশগ্রহণের সমান অধিকার রয়েছে ঃ সমাজ কল্যাণমন্ত্রী
Image

সবকিছুতেই দিব্যাঙ্গজনদের অংশগ্রহণের সমান অধিকার রয়েছে ঃ সমাজ কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভ বনের ১ নং হলে আজ রাজ্যভিত্তিক ‘বিশ্ব দিব্যাঙ্গন দিবস’ উপলক্ষ্যে সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ ব ক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দিব্যােঙ্গজনেরা করুণা ও সহানুবূতির পাত্র নয়৷ সমাজের সব কিছুতেই তাদের অংশগ্রহণের সমান অধিকার রয়েছে৷ আমাদের কর্তব্য তাদের পাশে থাকা এবং তাদের অধিকার ও প্রাপ্যটুকু পাইয়ে দেয়া৷ কোনওবাবেই যেন তারা সমাজে অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য৷ দিব্যাঙ্গজনদের সুবিধার কথা চিন্তা করে তিনি বলেন, নতুন করে যে সব অফিস বিল্ডিং হবে সেগুলিতে সিঁড়ির সাথে রেম্প সিস্টেম করা হবে৷ তিনি বলেন, দিব্যাঙ্গজনদের সাথে নিয়েই আমাদের মডেল ত্রিপুরা গড়তে হবে৷ তাদের চাকরিক্ষেত্রে আরো সুবিধা প্রদান করা এবং বিভিন্ন নতুন নতুন বি ষয়েও প্রশিক্ষণ দেওয়ার কথাও সরকার চিন্তা ভাবনা করছে৷ বক্তব্য শেষে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের দিকে নজর রাখতে হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মীদের৷ দিব্যাঙ্গজনদের বিভিন্ন শিক্ষনার বিষয়ে গুরুত্ব আরোপ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য মহিলা কমিসনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নরসিংগড় দৃষ্টিহীন বালক বিদ্যালয়ের ছাত্ররা৷ এছাড়া নরসিংগড় বালিকা দৃষ্টিহীন হি দ্যালয়ের ছাত্রীরাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত দিব্যাঙ্গজনেরাও অনুষ্ঠানে সমবেত সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংসৃকতিক অনু,টান পরিবেশন করেন৷
উল্লেখ্য, গত ২ ডিসেম্ব র সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলাস্থিত শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষ্যে দিব্যাঙ্গজনদের এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়৷ ক্রীড়া প্রতিযোগিতায় ৬ বছর থেকে ২৫ বছর বয়সী দিব্যাঙ্গজন বালক ও বালিকাদের সুবিধা অনুযায়ী বি ভিন্ন দৌড়, টেনিস বল ছোড়া, বাস্কেট ব ল ছোড়া, বোর্ড জাম্প, মিউজিক্যাল চেয়ার, ১০০ মিটার হাঁটা, রিং ছোড়া ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সারা রাজ্যের তিনশতাধিক দিব্যাঙ্গজন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ প্রতিযোগিতার সূচনায় দিব্যাঙ্গজন বালক বালিকারা যোগ ব্যায়ম ও পিরামিড প্রদর্শন করে এবং মার্চপাটে অংশ নেয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top