News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে জইশ জঙ্গিদের গোপন ডেরার হদিশ, ধৃত ১০ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী
Image

দক্ষিণ কাশ্মীরে জইশ জঙ্গিদের গোপন ডেরার হদিশ, ধৃত ১০ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার ত্রাল এলাকা এবং পাম্পোরের খ্রিউ এলাকায় জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীদের গোপন ডেরার হদিশ পেল জম্মু ও কাশ্মীর পুলিশ| জইশ-ই-মহম্মদ জঙ্গিদের পৃথক গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে| জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অবন্তিপোরার ত্রাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৪ জন সন্দেহভাজনকে| ধৃতদের নাম হল, ইউনুস নবি নায়েক, ফায়াজ আহমেদ ওয়ানি, রিয়াজ আহমেদ গণাই এবং বিলাল আহমেদ রাথের| সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ|
অপরদিকে, পাম্পোরের খ্রিউ এলাকায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের মদতদাতা সন্দেহে গ্রেফতার করা হয়েছে জে এ পার্রে, ওয়াই বি ওয়ানি, টি ওয়াই লোনে, আর এ ভাট, জে এ খাণ্ডে এবং ইমরান নাজির| পুলিশের দাবি, ধৃত সন্ত্রাসবাদীরা জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top