News Flash

  • Home
  • Uncategorized
  • জুভেন্তাসের জার্সিতে আবার নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image

জুভেন্তাসের জার্সিতে আবার নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

জুভেন্তাস, ৩ ডিসেম্বর (হি.স.) : জুভেন্তাসের জার্সি গায়ে আবার নতুন রেকর্ড গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতালির লিগ সিরি-আ তে অভিষেক মরশুমেই জুভেন্তাসের হয়ে ১৪ ম্যাচে ১০ গোল করে ৬০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। সিরি-আ তে ফিওরেন্তিনার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পট কিক থেকে এই গোল করার সঙ্গে সঙ্গে অভিষেক মরশুমে সিরি আ তে গোলের নিরিখে দুই অঙ্কের ঘরে পৌঁছে গেলেন তিনি। সিরি আ-তে এই নিয়ে শেষ পাঁচ ম্যাচেই গোল করলেন পর্তুগিজ তারকা। ম্যাচটিও জুভেন্তাস ৩-০ গোলে জিতে নেয়। ১৯৫৭-৫৮ মরশুমে ওয়েলসের জল চার্লসও ১৪ ম্যাচে ১০ গোল করেছিলেন জুভেন্তাসের জার্সি গায়ে। ৬০ বছর পর আবার সেই রেকর্ড স্পর্শ করলেন রোনাল্ডো তাও আবার প্রথম বছরেই।
এর আগে জুভেন্তাসের জার্সিতে জোড়া রেকর্ড গড়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে শততম জয়ের নজির গড়েছেন রোনাল্ডো। শুধু তাই নয়, জুভেন্তাসে যোগ দিয়ে প্রথম মরশুমেই ক্লাবের জার্সিতে দ্রুততম ১০ গোলের নজির গড়েছেন সিআর সেভেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top