News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মবার্ষিকী ডঃ রাজেন্দ্র প্রসাদের, শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Image

জন্মবার্ষিকী ডঃ রাজেন্দ্র প্রসাদের, শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): জন্মবার্ষিকীতে দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে বহুমুখী প্রতিভার অধিকারী বলেও বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। হিন্দিতে একটি টুইট করে মোদী লেখেন, \”জন্মবার্ষিকীতে দেশের প্রথম রাষ্ট্রপতি ভারতরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদকে কোটি-কোটি প্রণাম। রাজেন্দ্রবাবু জনগণকে সর্বদা অনুপ্ৰাণিত করবেন।\”
এদিনের একাধিক টুইটের মাঝে ইউনিয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করেন, \”ভারতরত্নের ১৩২ তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ্য। রাষ্ট্রের প্রথম এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি পদে আসীন রাজেন্দ্র প্রসাদ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজির সহযোগী এবং সত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলনের পুরোভাগে ছিলেন।\” ভারতের স্বাধীনতা সংগ্রামের তরুণতম শহীদ ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।পাশাপাশি হকির জাদুকর ধ্যানচাঁদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেও শ্রদ্ধা জানান ইউনিয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top