News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গেল দু’জন সন্ত্রাসবাদী, তল্লাশি অভিযান সমাপ্ত
Image

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গেল দু’জন সন্ত্রাসবাদী, তল্লাশি অভিযান সমাপ্ত

শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গেল দু’জন সন্ত্রাসবাদী| শোপিয়ান জেলার ইমাম সাহাব এলাকার ঘটনা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার ইমাম সাহাব এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোররাত তিনটে নাগাদ ইমাম সাহাব এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|
তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা এবং সন্ত্রাসবাদীদের বিক্ষিপ্ত গুলির লড়াই শুরু হয়| প্রথমে শোনা যায় দু’জন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী| কিন্তু, পরে জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গিয়েছে দু’জন সন্ত্রাসবাদী| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো সত্ত্বেও সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| এদিকে, তল্লাশি অভিযান চলাকালীন শোপিয়ান জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়| পরে অভিযান সমাপ্ত হতেই ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top