News Flash

  • Home
  • Uncategorized
  • হাড় কাঁপুনি ঠাণ্ডা শ্রীনগরে, সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস
Image

হাড় কাঁপুনি ঠাণ্ডা শ্রীনগরে, সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস

শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় পুনরায় নামল তাপমাত্রার পারদ| হাড় কনকনে ঠাণ্ডায় কাঁপছেন ভূস্বর্গের মানুষজন| শীতে কাবু লাদাখ রিজিওনের লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর-সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস| যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম রাত| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লাদাখ রিজিওনের লেহ এবং কার্গিলেও| লেহ এবং কার্গিলে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নিচে| লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে, মাইনাস ১০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস ৮.২ ডিগ্রি সেলসিয়াস|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তরফে জানানো হয়েছে, রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস| যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাত| পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি সেলসিয়াস| উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াস| কাশ্মীর উপত্যকার পাশাপাশি শীতের পরশ জম্মু রিজিওন-এও| জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ কাটরায় ৮.৮, বান্নিহালে ১.৭ এবং ভাদেরওয়াহ-তে ১.৭ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডা ও শীতের কামড়ে এই মুহূর্তে কাবু ভূস্বর্গের মানুষজন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top