News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইতে ট্রেনের ধাক্কায় মৃত ১
Image

মুম্বইতে ট্রেনের ধাক্কায় মৃত ১

মুম্বই, ২ ডিসেম্বর (হি.স.) : প্রাতঃভ্রমণে বেরিয়ে মুম্বইয়ে বৈসার রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের নিচে চলে যায় তিন ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি দুজন গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর অনুযায়ী চন্দন যাদব, কুন্দন যাদব, ও মোহিত যাদব নাম ওই তিন ছাত্র রবিবার সকাল পৌনে ছ’টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরোয়। খৈরাফাটার কাছে রেললাইন পার করার সময় উল্টোদিক থেকে ছুটে আসা ত্রিবেন্দ্রাম নিজামুদ্দিন নামে একটি ট্রেনের তলায় চলে যায় ওই তিন ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন যাদব নাম এক ছাত্রের। কুন্দন যাদব ও মোহিত যাদবকে গুরুতর জখম অবস্থায় তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আর পি এফ আধিকারিক প্রভাতী বসন্ত রায় জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই রেলওয়ে পুলিশ ফোর্সের অজয় কুমার এবং জি আর পি -র সাহিল ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top