News Flash

  • Home
  • Uncategorized
  • বালি তুলতে গিয়ে ধর্মনগরে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

বালি তুলতে গিয়ে ধর্মনগরে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

ধর্মনগর (ত্রিপুরা), ১ ডিসেম্বর, (হি.স.) : বালি তুলতে গিয়ে মাটি ধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম জসিম উদ্দিন (২৫)। জানা গেছে, তার বাড়ি কুমারঘাট বাতাছড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে ধর্মনগর অটোস্ট্যান্ড লাগোয়া পশ্চিম চন্দ্রপুরে বালি তুলতে যান জসিম উদ্দিন। বালি তুলতে তুলতে হঠাৎ করে মাটি ধসে পড়ে জসিমের ওপর। মাটির নীচে চাপা পড়ে যান জসি। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁকে মাটির নীচ থেকে বের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে হাসপাতাল থেকে এ ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায় এবং মৃত জসিম উদ্দিনের দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। ময়না তদন্তের শেষে পুলিশ জসিম উদ্দিনের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছা।
বাড়িতে জসিমের মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এ ঘটনায় কুমারঘাট বাতাছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top