News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী-বিয়োগ সামলাতে পারলেন না, জীবনাবসান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-এর
Image

স্ত্রী-বিয়োগ সামলাতে পারলেন না, জীবনাবসান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-এর

হিউস্টন, ১ ডিসেম্বর (হি.স.): চলতি বছরের ১৭ এপ্রিল টেক্সাসের হিউস্টনে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ| স্ত্রীর মৃত্যু বিয়োগে অসুস্থ হয়ে পড়ছিলেন আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ| রক্ত সংক্রমণ জনিত অসুস্থতার কারণে স্ত্রীর মৃত্যুর বেশ কয়েকদিন পর, ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-কে| তারপর থেকে আর তিনি সুস্থ হয়ে ওঠেননি| চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ-কে| আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|
কম রক্ত চাপ এবং ক্লান্তির কারণে চলতি বছরের ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ-কে| বেশ কিছুদিন চিকিত্সার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়| এরপর ফের অসুস্থ হয়ে পড়েছিলেন জর্জ হার্বার্ট ওয়াকার বুশ| শেষমেষ আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার (৩০ নভেম্বর) চিরঘুমে শায়িত হলেন আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top