News Flash

  • Home
  • Uncategorized
  • অনেকটা কমল জ্বালানি তেল, আরও সস্তা হল পেট্রোল ও ডিজেল
Image

অনেকটা কমল জ্বালানি তেল, আরও সস্তা হল পেট্রোল ও ডিজেল

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): গোটা নভেম্বর মাসে একটু একটু করে কমেছে দুই জ্বালানি তেলের দাম। ডিসেম্বর মাসের শুরুতেও পেট্রোল ও ডিজেল সবেতেই দাম কমছে। দেশ জুড়ে ধাপে ধাপে, ধারাবাহিক গতিতে কমেই চলেছে পেট্রোল-ডিজেল-এর দর। সেই ট্রেন্ড শনিবারও রইল জারি। শনিবার, ডিসেম্বর মাসের প্রথম দিন আরও এক প্রস্থ সস্তা হল জ্বালানি তেলের দর। গত অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে জ্বালানী তেলের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছিল। পকেটে টান পড়েছিল সাধারণ মানুষের। কিন্তু, নভেম্বর মাসে একটু একটু করে কমেছে দুই জ্বালানি তেলের দাম। শুক্রবারের পর শনিবার আরও সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শনিবারও রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় শনিবার এক ধাক্কায় ৩৩ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৪.৫৫ টাকা। ডিজেল আরও ৪৯ পয়সা নেমে হয়েছে ৬৯.০৮ টাকা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ৩৪ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭২.৫৩ টাকা প্রতি লিটার এবং ৩৭ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৭.৩৫ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ৩৪ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ৩৯ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৮.০৯ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭০.৫০ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দর নিত্যদিন কমছেই। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top