News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে গণপিটুনি : দিল্লিতে মৃত্যু যুবকের, গ্রেফতার ৩ জন অভিযুক্ত
Image

চোর সন্দেহে গণপিটুনি : দিল্লিতে মৃত্যু যুবকের, গ্রেফতার ৩ জন অভিযুক্ত

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): চোর সন্দেহে গণপিটুনি! দিল্লির অমন বিহার এলাকায় উন্মত্ত জনতার প্রহারে মৃত্যু হল সন্দেহভাজন ওই চোরের। এলোপাথাড়ি প্রহারে মৃত ওই যুবকের নাম হল, রাজেশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, চোর সন্দেহে শুক্রবার রাতে রাজেশ নামে একজন যুবককে পাকড়াও করেন অমন বিহার এলাকার বাসিন্দারা। পাকড়াও করার পরই গণধোলাই দেওয়া হয় সন্দেহভাজন ওই যুবককে। সংজ্ঞাহীন হয়ে পড়লে ওই যুবককে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্দেহভাজন ওই চোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রুজু করে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top