News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে কংগ্রেস : অমিত শাহ
Image

ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে কংগ্রেস : অমিত শাহ

নাগোর, ৩০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস সরকার যতদিন দেশ শাসন করেছে ততদিন পাকিস্তান, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। আর ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে কংগ্রেস সরকার সেই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। শুক্রবার রাজস্থানের নাগোরে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ |
শুক্রবার রাজস্থানের নাগোরে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে অসমে বেআইনি অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ | এদিন অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কংগ্রেস সরকার যতদিন দেশ শাসন করেছে ততদিন পাকিস্তান, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। আর ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে কংগ্রেস সরকার সেই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। আর সেই বেআইনি অনুপ্রবেশের জেরে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে শুরু করেছে। দেশের স্বার্থেই এদের উচ্ছেদ করে বিতাড়িত করতে হবে।’ তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ, এক একজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে। দ্বিতীয়বার মানুষ বিজেপিকেই নির্বাচিত করবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের গঠিত হবে সরকার। আর তখন বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top