News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে পাকিস্তান : সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত
Image

নিজেদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে পাকিস্তান : সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত

পুণে, ৩০ নভেম্বর (হি.স.): পাকিস্তান নিজেদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে| যদি ভারতের সঙ্গে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে চলত তাহলে পাকিস্তান আমাদের মতো ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে নিজেদের তৈরি করতে পারত| শুক্রবার পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে পাসিং আউট প্যারেড-এর ১৩৫ তম কোর্সে এমনটাই মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| তিনি আরও বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র| ওরা বলছে, আমরা এককদম এগোলে ওরা দু’কদম এগোবে| তবে, সেটা ভালো দিক হলে ঠিক আছে| না হলে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না|’
পাশাপাশি সেনাবাহিনীতে মহিলাদের ভূমিকা প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘সশস্ত্র বাহিনীতে মহিলাদের ভূমিকা বাড়ছে| তবে, মহিলদোর এখনও ফ্রন্ট-লাইন কমব্যাট ভূমিকায় আনা হয়নি| আমরা মনে করি, সেভাবে এখনও আমরা প্রস্তত নই|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top