News Flash

  • Home
  • Uncategorized
  • সাইনা-কাশ্যপের বিয়ের তোড়জোড়, শুরু কার্ড বিলি ও আমন্ত্রণ
Image

সাইনা-কাশ্যপের বিয়ের তোড়জোড়, শুরু কার্ড বিলি ও আমন্ত্রণ

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.) : দেশের দুই ব্যাডমিন্টন আইকন সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপের বিয়ের আসর বসছে ১৬ ডিসেম্বর হায়দরাবাদে। চার হাত এক হতে চলেছে পুলেল্লা গোপীচাঁদের দুই শিষ্যের।
ডিসেম্বরে বছর শেষে তালিকায় নয়া সংযোজন এই দুই স্পোর্টস সেলেবের বিয়ে। বিয়ে ঘিরে ইতিমধ্যেই সাজো-সাজো রব। শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণের পালাও। আর সেই বিয়ের দুটি কার্ডই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হায়দরাবাদের নভোটেলে বসবে এই বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া আমন্ত্রণপত্রের একটিতে আগামী ১৬ ডিসেম্বর সাইনার মা-বাবার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে শুভাকাঙ্খীদের। হায়দরাবাদের হোটেল নভোটেলেই অনুষ্ঠিত হবে রিসেপশন পার্টি। অন্য কার্ডটিতে দু’পক্ষের তরফ থেকেই আছে আমন্ত্রণ বার্তা।
আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ। এরপর টোকিও গেমস। ব্যস্ত সূচির মধ্যে থেকেই ১৬ ডিসেম্বর দিনটিকে বেছে নিয়েছেন সাইনা। অক্টোবরে এই প্রসঙ্গে বলতে গিয়ে সাইনা জানিয়েছিলেন, ‘বিয়ের পিঁড়িতে বসার জন্য এই একটা দিনই আমার হাতে ছিল।’ আর কাশ্যপের সঙ্গে তাঁর রিলেশনশিপ নিয়ে বলতে গিয়ে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার জানিয়েছিলেন, ‘২০০৭-০৮ থেকে আমরা একসঙ্গে বিদেশ সফরে যাত্রা শুরু করি। এরপর একইসঙ্গে অনুশীলন, টুর্নামেন্টে অংশগ্রহণের পালা চলতে থাকে। ধীরে ধীরে আমরা একে অন্যের পারফরম্যান্সে মনোযোগী হয়ে পড়ি।’
টানা ১০ বছর ধরে তাঁদের সম্পর্ক। কিন্তু বুঝতে দেননি কাউকে। এমনকি পাপারাৎজির নজরও এড়িয়ে গেছেন তাঁরা। তাঁদের প্রেমের ব্যাপারে সবাই বুঝতে পারেন, যখন নিজেরাই বিয়ের কথা ঘোষণা করেন। অবশ্য এ ব্যাপারে একটা সুবিধাও ছিল তাঁদের।
বছরের শুরুতেই পিভি সিন্ধুকে হারিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ সোনা গলায় ঝুলিয়েছেন সাইনা। তবে এরপর থেকে বাকি টুর্নামেন্টগুলোতে চোকার্স হিসেবেই রয়ে গিয়েছেন এই তারকা। অন্যদিকে ২০১৪ কমনওয়েলথে সোনাজয়ী কাশ্যপ। ২০০৫ পুলেল্লা গোপীচাঁদের কোচিংয়েই সাক্ষাৎ এই দুই শাটলারের। এরপর জাতীয় মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ, খানিকটা সমানভাবেই বেড়ে ওঠা দুজনের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top