News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে রেস্তরাঁর ভিতরে প্রকাশ্যে খুন যুবক
Image

দিল্লিতে রেস্তরাঁর ভিতরে প্রকাশ্যে খুন যুবক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : দিল্লির সাকেতের কাছে একটি রেস্তরাঁর ভিতরে প্রকাশ্যে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত এখনও অধরা। জানা যায়নি খুনের কারণও। শুক্রবার তদন্তের জন্য ফরেনসিক এবং ক্রাইম টিম ঘটনাস্থলে পৌছেছে।

সূত্রের খবর, হেমন্ত নামের নিহত ওই যুবক ওই রেস্তরাঁরই কর্মচারী ছিল। আরও তিন জন ছেলেও কাজ করত সেখানে। আচমকা ছুরি মারা হয় হেমন্তকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
হেমন্তের পরিবারের অভিযোগ, রেস্তরাঁয় যে তিন জন আরও কাজ করত, তাদের মধ্যেই কেউ এক জন হেমন্তকে হত্যা করেছে। হেমন্তর ভাই জুগনু জানিয়েছে, ঘটনাটি একটি বিলাসবহুল এলাকায় ঘটেছে, রেস্তরাঁর ভিতরে ও বাইরে যথেষ্ট সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ফলে খুব তাড়াতাড়িই খুনি ধরা পড়বে বলে তিনি আশা করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top