News Flash

  • Home
  • Uncategorized
  • মারাঠা সংরক্ষণ বিল পাশ হল মহারাষ্ট্রের বিধানসভায়
Image

মারাঠা সংরক্ষণ বিল পাশ হল মহারাষ্ট্রের বিধানসভায়

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : সর্বসম্মতিক্রমে মহারাষ্ট্রের বিধানসভায় পাশ হল মারাঠা সংরক্ষণ বিল। বিধানসভায় একঘন্টারও কম সময়ের মধ্যে এই বিলটি পাশ হয়। এবার বিলটিকে সই করানোর জন্য পাঠানো হয়েছে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও-এর কাছে।
এদিন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারাঠা সংরক্ষণ বিলটি বিধানসভায় পেশ করেন। পেশ করার এক ঘন্টারও কম সময়ে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। বিলটিতে মারাঠিদের সরকারি চাকরি এবং সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ১৬ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। এদিকে আগে থেকে মহারাষ্ট্রে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য ৫২ শতাংশ সংরক্ষণ রয়েছে। এবার মারাঠিদের ১৬ শতাংশ সংরক্ষণ প্রদানের ফলে সব মিলিয়ে সংরক্ষণের শতাংশ বেড়ে দাঁড়াল ৬৮। তামিলনাডুতে রয়েছে ৬৯ শতাংশ এবার তার পরেই রয়েছে মহারাষ্ট্র।
বিলটি পাশ হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার জন্য শিবসেনা, কংগ্রেস, এনসিপি, সপা, এমএনএস সহ সবাইকে ধন্যবাদ জানাই। বিলটি আমি আলোচনার জন্য পেশ করি। পরে যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কোনও বিতর্ক ছাড়াই এদিন বিলটি পাশ হয়ে যায়।
অনগ্রসর কমিশনের রিপোর্টের ভিত্তিতে মারাঠি সংরক্ষণ বিলটি বিধানসভায় পেশ করে রাজ্য সরকার। সংবিধানের ১৫(৪)(৫) এবং ১৬(৪) অনুচ্ছেদ আইনের মাধ্যমে বিলটি পেশ করা হয়। এর আগে এদিন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং মন্ত্রীপরিষদের আরও অনেকে শিবাজি মহারাজের মূর্তির সামনে একত্রিত হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top