News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ানমার-ভারত সীমান্তে পরপর দু’বার ভূকম্পন, কম্পাঙ্ক যথাক্রমে ৩.৯ এবং ৫.৫

মায়ানমার-ভারত সীমান্তে পরপর দু’বার ভূকম্পন, কম্পাঙ্ক যথাক্রমে ৩.৯ এবং ৫.৫

ইটানগর ও ইম্ফল, ২৮ নভেম্বর (হি.স.) ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার পরপর দু’বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার-ভারত সীমান্তবর্তী অঞ্চল| বুধবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ প্রথমে ৩.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (মণিপুর) সীমান্তবর্তী অঞ্চল| এরপর বিকেল ৩.৪৭ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (অরুণাচল প্রদেশ) সীমান্তবর্তী অঞ্চল| পৃথক ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বুধবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ প্রথমে ৩.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (মণিপুর) সীমান্তবর্তী অঞ্চল|ভূমিকম্পের উত্সস্থল ছিল অক্ষাংশ ২৪.৪ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৪.৬ পূর্ব, ভূপৃষ্ঠের ১১৭ কিলোমিটার গভীরে| এরপর বিকেল ৩.৪৭ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-ভারত (অরুণাচল প্রদেশ) সীমান্তবর্তী অঞ্চল| ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৭.৩ উত্তর অক্ষাংশ এবং ৯৬.৯ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top