News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকে সোনা জয় করাটাই আমার স্বপ্ন : মেরি কম
Image

অলিম্পিকে সোনা জয় করাটাই আমার স্বপ্ন : মেরি কম

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : অলিম্পিকে সোনা জয় করাটাই এখন আমরা স্বপ্ন। সে জন্য কঠোর পরিশ্রম করে চলেছি। বুধবার রাজধানী দিল্লিতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক ক্রীড়া অনুষ্ঠানে আত্মপ্রত্যয়ের সঙ্গে এমনই জানালেন মেরি কম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে অভিহিত করেন তিনি।

ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়াড ও কমনওয়েলথে সোনা জয়ের পর আরও নতুন কীর্তি গড়তে চান মেরি কম। এদিন ফের তা বুঝিয়ে দিলেন বছর ৩৬-এর এই বক্সার। এদিন মেরি কম বলেন, অলিম্পিকে আমার ব্রোঞ্জ পদক রয়েছে। এবার আমার স্বপ্ন দেশের হয়ে সোনা জেতা। বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই খুশি। এতে আমার মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আসন্ন টোকিও অলিম্পিকে সোনা জয়ের জন্য আমাকে তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে। প্রসঙ্গত, ৪৮ কিলোগ্রাম বিভাগে মেরি কম বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে তাঁকে নামতে হবে ৫১ কিলোগ্রাম বিভাগে। এদিন উপস্থিত কেন্দ্রীয় মহিলা ও শিশুউন্নয়ন দফতরের মন্ত্রী মানেকা গান্ধী বলেন, মেরি কম হচ্ছেন ‘জাতীয় সম্পদ’।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top