News Flash

  • Home
  • Uncategorized
  • সিগনেচার ব্রিজ ট্যুরিস্ট স্পট নয়, বুঝতে হবে মানুষকে : দিল্লি পুলিশ
Image

সিগনেচার ব্রিজ ট্যুরিস্ট স্পট নয়, বুঝতে হবে মানুষকে : দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): দিল্লিবাসীর গর্বের সিগনেচার ব্রিজে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা| গত সপ্তাহেই সিগনেচার ব্রিজে দুর্ঘটনার বলি হন দু’জন মেডিক্যাল পড়ুয়া-সহ ৩ জন|একইসঙ্গে কার্যত ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে যমুনা নদীর উপর তৈরি হওয়া এই ব্রিজ| এই প্রবণতা সত্যিই উদ্বেগজনক| উদ্বেগ প্রকাশ করল দিল্লি পুলিশও| দিল্লি পুলিশের মতে, সিগনেচার ব্রিজ ট্যুরিস্ট স্পট নয়, সেটা বুঝতে হবে মানুষকে|

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানিয়েছেন, সিগনেচার ব্রিজের উপর দুর্ঘটনা রুখতে হলে, সর্বপ্রথম মানুষকে বুঝতে হবে এটি ব্রিজ, ট্যুরিস্ট স্পট নয়| ট্যুরিস্ট স্পষ্ট ভেবে মানুষ এখানে আসছেন,স্বাভাবিকভাবেই দুর্ঘটনার শিকার হচ্ছেন| উদ্বোধন হওয়ার পর থেকেই পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিগনেচার ব্রিজ| প্রসঙ্গত, প্রায় ৮ বছর ধরে তৈরি হয়েছে সিগনেটার ব্রিজটি| যমুনা নদীর উপর তৈরি হওয়া এই ব্রিজে সেলফি তোলার জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গা স্থির করা হয়েছে| তা সত্ত্বেও, দিল্লিবাসীর গর্ব সিগনেচার ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকেই দুর্ঘটনা বেড়েই চলেছে| গত সপ্তাহে পরপর দু’দিন সিগনেচার ব্রিজের উপরই দুর্ঘটনার বলি হন ৩ জন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top