News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীর হাত টেনে কুপ্রস্তাব দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা
Image

কিশোরীর হাত টেনে কুপ্রস্তাব দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ নভেম্বর৷৷ কিশোরীর হাত ধরে টান ও কুপ্রস্তাব দেওয়ায় এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের আর কে পুর থানার অধীন মহারানীর মালসাধু গ্রামে৷ নিহতের নাম দলিল মিয়া৷ বয়স ত্রিশ৷ বাড়ি দাতারাম৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

সংবাদে প্রকাশ, মালসাধু পাড়ায় ওএনজিসির খনন কাজ চলছে দীর্ঘদিন ধরে৷ সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন৷ অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতেন দলিল মিয়াও৷ কাজের সুবাধে সেখানকার এক কিশোরীর সাথে তার প্রণয়ের সম্পর্ক তৈরী হয়৷ যদিও এই প্রণয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ রয়েছে৷ হয়তো এক তরফা হতে পারে এই প্রণয়৷ মঙ্গলবার দুপুরে ঐ কিশোরী দলিলের কর্মস্থলে পৌঁছে৷ অভিযোগ দলিল মিয়া নাকি ঐ কিশোরীর হাত ধরে টান দেয় এবং কুপ্রস্তাব দিয়ে জঙ্গলে নিয়ে যাচ্ছিল৷ তখন ঐ কিশোরী চিৎকার চেচামেচি শুরু করে৷ তাতে আশেপাশের লোকজন ছুটে আসে এবং শ্রমিক দলিল মিয়াকে মারধর করে৷ পরিস্থিতি বেগতিক দেখে অন্যান্য শ্রমিকদের মধ্যে কয়েকজন মহারানী পুলিশ ফাঁড়িতে ছুটে যান এবং পুলিশকে বিষয়টি জানান৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ জনতা পুলিশের উপর তেড়ে আসে৷ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় খবর দেওয়া হয় এসডিপিও হিমাদ্রী প্রসাদ দাসকে৷ তিনি বিশাল সংখ্যায় টিএসআর ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ কোনওরকমে ক্ষুব্ধ জনতার হাত থেকে গুরুতর আহত অবস্থায় দলিল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল৷ হাসপাতালে যাওয়ার পথেই প্রাণ হারান দলিল মিয়া৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তবে, খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top