News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের আপত্তিকে খারিজ করে সড়ক উন্নয়নে সেস ও ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট বিল বিধানসভায় পাশ
Image

বিরোধীদের আপত্তিকে খারিজ করে সড়ক উন্নয়নে সেস ও ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট বিল বিধানসভায় পাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সড়ক উন্নয়ন সেস এবং ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট এই দুটি বিল নিয়ে বিধানসভা অধিবেশনে বিরোধীরা আপত্তি জানিয়েছেন৷ সড়ক উন্নয়ন সেস মানুষের ঘাড়ে বাড়তি বোঝা চাপাবে এবং ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে অভিযোগ করেন বিধায়ক বাদল চৌধুরী৷ এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে রাজ্য সরকারের দাবি আর্থিক স্বচ্ছলতা আনতে এবং অসাধু চিকিৎসা ব্যবসায়ীদের পায়ে বেড়ি পড়ানোর জন্যই এই দুটি বিল আনা হয়েছে৷ কিন্তু, বিরোধীরা তাতে আশ্বস্ত হননি৷ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট’র একটি উপধারা প্রত্যাহারের দাবিতে এদিন বিরোধীরা বিধানসভা অধিবেশন ওয়াক আউট করেন৷

বিধানসভায় আজ পাঁচটি বিল ধবনিভোটে পাশ হয়েছে৷ আধার সংক্রান্ত বিল, জিএসটি সংশোধনী বিল এবং আবগারী শুল্ক সংশোধনী বিল নিয়ে বিরোধী কোন আপত্তি করেননি৷ কিন্তু, সড়ক উন্নয়ন সেস বিল এবং ক্লিনিক্যাল এস্টাব্লিস্টমেন্ট বিল নিয়ে এদিন বিরোধীরা আপত্তি জানিয়েছেন৷ সড়ক উন্নয়ন সেস বিল বিরোধী বিধায়ক বাদল চৌধুরী বলেন, এই বিল রাজ্যবাসীর ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপাবে৷ রাজ্যের ইতিহাসে কখনোই এমন কোন আইন প্রনয়ণ হয়নি৷ তিনি এই বিল প্রত্যাহারের দাবি জানান৷ তাতে, অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী বলেন, বিল সম্পর্কে প্রকৃত ধারণা না নিয়েই বিরোধীরা এর বিরোধীতা করছেন৷ এই বিলে কোথাও সাধারণ মানুষের করের বোঝা চাপানোর কথা বলা হয়নি৷ আইওসিএল, ওএনজিসি সংস্থাগুলি এই সেস প্রদান করবে৷ তাতে, রাজ্যের আয় বাড়বে৷ আর্থিকভাবে রাজ্যকে স্বচ্ছল করার জন্য এই পদক্ষেপে খুবই জরুরী বলে মনে করে রাজ্য সরকার৷ তাই সড়ক উন্নয়ন সেস বিল আনা হয়েছে৷ বিরোধীদের আপত্তির মাঝেই উপাধ্যক্ষ বিলটি ভোটে দেন এবং ধবনিভোটে বিলটি পাশ হয়ে যায়৷

এদিকে, ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট বিল নিয়েও বিরোধীরা আপত্তি জানান৷ এই বিলের শুধুমাত্র একটি ধারা প্রত্যাহার করার জন্য বিধায়ক বাদল চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানান৷ তিনি বলেন, এই বিলে ২৭ নং ধারা ১ উপধারায় কোন সরকারী আধিকারীকের বিরুদ্ধে অভিযোগ জানানো কিংবা মামলা করার ব্যবস্থা রাখা হয়নি৷ ফলে, যদি কোন দোকানদার মনে করেন তার সাথে অন্যায় হচ্ছে তবুও তিনি মামলা করতে পারবেন না৷ তিনি বলেন, এর ফলে দূর্নীতির রাস্তা খুলে যাবে৷ কিন্তু, বিরোধীদের এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তিনি বলেন, এতকাল শুধু বেসরকারী প্রতিষ্ঠান আইনের অধীনে ছিল৷ এখন সরকারী প্রতিষ্ঠানগুলিকেও এর অন্তর্ভূক্ত করা হয়েছে৷ মূলত, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রীর কটাক্ষ, অসাধু ব্যবসায়ীদের জন্য ওকালতি করছেন বাদলবাবু৷ তিনি বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ণ ছুড়ে দিয়ে বলেন, বামফ্রন্ট সরকার কেন ১৯৭৬ সালের আইনে এতদিন কোনও সংশোধনী আনেনি৷

স্বাস্থ্যমন্ত্রী এদিন ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট বিলের গুরুত্ব বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও বিরোধীরা তাঁর বক্তব্য মানতে রাজী হননি৷ তাঁরা বারবার বিলের উপধারাটি প্রত্যাহারের দাবিতে অনঢ় থাকেন৷ স্বাস্থ্যমন্ত্রীও বিলে কোন পরিবর্তন আনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন৷ তাতে, এই বিলের বিরোধীতায় বিরোধীরা বিধানসভা অধিবেশন ওয়াক আউট করেন৷ এরপর উপাধ্যক্ষ বিলটি ভোটে দেন এবং ধবনিভোটে বিলটি পাশ হয়ে যায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top