News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গি, স্বাগত জানালেন অমিত শাহ
Image

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গি, স্বাগত জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন প্রাক্তন ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অপরাজিতা সারাঙ্গি| মঙ্গলবার সকালে রাজধানী দিল্লিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর বাসভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অপরাজিতা সারাঙ্গি| অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওডিশা বিজেপি ইউনিট প্রেসিডেন্ট বসত্ন পাণ্ডা প্রমুখ| প্রত্যেকেই প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গিকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন|
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গি জানিয়েছেন, ‘আমি মানুষের জন্য আরও বড় কিছু করতে চাই| এ জন্য রাজনীতিই হল একমাত্র প্ল্যাটফর্ম| আমার দৃঢ় বিশ্বাস, রাজনীতিই আমাকে মানুষের জন্য আরও বড় কিছু করার সুযোগ করে দেবে| ওডিশার মানুষের সঙ্গে আরও ভালভাবে কাজ করতে সক্ষম হব আমি|’ উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সেন্ট্রাল ডেপুটেশন-এ ছিলেন ১৯৯৪ ব্যাচ ওডিশা ক্যাডার আইএএস অফিসার অপরাজিতা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top